নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল গতকাল মঙ্গলবার ৩০ জানুয়ারি মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মেসবাউর রহমান মামুন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক একরামুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসা সুপার আ ন ম ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা, সভাপতি এইচ কে এম আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলী এবং দাপুনিয়া ইউপি সদস্য আমিরুল ইসলাম পিন্টু।
পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য দেন মোঃ আব্দুস সালাম খান। শুভেচ্ছা বক্তব্য দেন কৃষক লীগ দাপুনিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আকাতুল ইসলাম ও আব্দুল মান্নান বিশ্বাস।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারি সুপার আলহাজ মওলানা হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মেহেরুন নেছা, শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম বাবু।
