মিথ্যা মামলার রায় দিয়ে খালেদা জিয়া কে নির্বাচন থেকে দুরে রাখার চেষ্টা করছে সরকার - দুলু


মেহেদী হাসান।পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক  ও সাবেক ভূমিমন্ত্রী অালহাজ্ব এ্যাড .এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ২৮ জানুয়ারী রোববার রাতে পাবনায় সাংগঠনিক সফরে এসে বিএনপির নেতাদের সাথে মতবিনিময় কালে বলেন, বেগম খালেদা জিয়া কে বাদ রেখে দেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না।
 আওয়ামীলীগ সরকার বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলার রায় দিয়ে তাকে নির্বাচন থেকে দুরে রাখার চেস্টা করছে। তাই দলের সকল নেতা কর্মীদের সজাগ থেকে রাজনৈতিক ভাবে এ অন্যায়ের বিরোধে প্রতিবাদ করতে হবে।
পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অবঃ) কে এস মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ হাবিবুর রহমান তোতার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুল। এসময় আরো বক্তব্যদেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ, এড. মাসুদ খন্দকার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক বোলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি সাব্বির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন, সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ প্রমুখ।