"দৃঢ় হোক বন্ধন" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পাবনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মিলনমেলা।এসময় জেলা স্কুলের প্রাক্তন ছাত্রসহ অতিথিদের উপস্থিতিতে স্কুল চত্বরে প্রাণ ছুঁয়ে যাওয়া এক আনন্দঘন পরিবেশ তৈরী হয়।
গতকাল শুক্রবার ১৯ জানুয়ারি সকাল দশটায় স্কুল চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উচ্ছাস আর খুশিতে মেতে ওঠেন বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্ররা।
পরে এক আলোচনা অনুষ্ঠানে পাবনা জেলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পাবনা জেলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পান্না প্রমুখ।
আলোচনা সভায় স্কুল জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাবনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন, সুযোগ্য পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ প্রমুখ।
উক্ত মিলনমেলা অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার প্রাক্তন ছাত্র সহ ৩ হাজার মানুষের সমাগম ঘটে।
শেকড় আর হারানো স্কুলবেলা ফের ফিরে এসে স্কুল মাঠে বসেছিল মিলনমেলা । সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মায়ার টানে ছুটে এসেছিল অনেক প্রাক্তন ছাত্র শুধু বন্ধুর একটু হাসি মাখা মুখ ও সেই পুরোন দিনের স্মৃতি মনে করতে। হারানো দিন গুলোর কথা ভেবে আবেগে আপ্লুত হয়ে পরেছিল কেউ কেউ।এর মাঝে কতবন্ধু হারিয়ে গেছে সেটা ভেবেও অনেকের চোখ ভিজে ছিল। এক বন্ধু আরেক বন্ধুর মুখের দিকে তাকিয়েও ঠিক আন্দাজ করতে পরেনি এত বছর পর তার চিরচেনা সেই স্কুল জীবনের ছোট্ট বন্ধু টিকে । স্কুল জীবনের সেসব দিনের স্মৃতি চারণ করে কেঁদেছেন কেউ কেউ।
অনুষ্ঠানে প্রফেসর আব্দুল্লাহ আবু সায়ীদ, মীর্জা ফজলুল করিম বেগ, মো: আনোয়ারুল ইসলাম, মো: আশরাফুল ইসলাম, মোহম্মদ মামুন, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু কে পাবন জেলা স্কুল প্রক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে স্কুলের এই ৭ জন প্রাক্তন ছাত্রকে সম্মাননা প্রদান করা হয়।
মরণোত্তর পদক প্রদান করা হয় পাবনার কৃতি সন্তান গীতিকার ড. আবু হেনা মোস্তফা কামালকে।
এছাড়াও স্কুলের শিক্ষক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শিক্ষক মাওলানা কসিম উদ্দিনকে সম্মাননা পদক প্রদান করা হয়।
বিকালে বিদ্যালয় চত্বরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্টান এর আয়োজন করা হয়। উক্ত পূনঃমিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করে অনুষ্ঠান সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
