ঈশ্বরদীতে ৩ টি চোরাই মোটরসাইকেল সহ ২ জন অাটক


ঈশ্বরদী প্রতিনিধিঃ
৩ টি চোরাই মোট সাইকেলসহ চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তনের যন্ত্রপাতি ও অবৈধ কাগজপত্র উদ্ধার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। 

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ২৭ জানুয়ারি রাতে স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার)  রমজান আলীর নেতৃত্বে পলাতক আসামী বাঁশেরবাদা স্কুল পাড়ার মরহুম আজিজ খন্দকারের ছেলে তিতাস খন্দকার (৩০) ও কেরু মল্লিকের ছেলে রাসেলের হেফাজত হতে ৩ টি চোরাই মোটর সাইকেলসহ মোটর সাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করার বিভিন্ন যন্ত্রপাতি এবং অবৈধ কাগজপত্র উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে র‌্যাব জানায় পলাতক আসামীদ্বয় পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধভাবে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল নিজ হেফাজতে রেখে মোটর সাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর খোদাই ও পরিবর্তন করে বিক্রি করে আসছিলো। 

এঘটনায় তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।