আটঘরিয়ায় পতিতা সহ প্রধানশিক্ষক আপত্তিকর অবস্থায় আটক।


আটঘরিয়া প্রতিনিধিঃ
আটঘরিয়া উপজেলার খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষ হতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

এলাকাবাসির মাধ্যম দিয়ে জানা যায়, গতকাল সোমবার ১৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭:৩০ টায় একটি মেয়েকে স্কুলে প্রবেশ করতে দেখে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গকে সাথে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অফিস কক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন খান (৬০) ও  তার সহযোগী রিংকু (২৮) কে আপত্তিকর অবস্থায় নারী পতিতা সহ হাতেনাতে আটক করে এলাকাবাসী।
      ভিডিও.......

মেয়েটির বক্তব্যে জানা যায়, মেয়েটির নাম সাদিয়া খাতুন (২৫)।  তার বাড়ি পাবনা শহরে বলে জানায় মেয়েটি এবং সে পেশাদার যৌনকর্মী। তাকে দুই হাজার টাকায় কু-কর্মের চুক্তিতে ডেকে নিয়ে যায় আফজাল হোসেন ও রিংকু।

এ ব্যাপারে  চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল পাবনা টাইমস কে বলেন, এলাকাবাসি শিক্ষক কে নারীসহ আটক করেছে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি।পরে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি কে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের আটক করে নিয়ে যায়। 

এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও তার সহযোগী রিংকু কে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে কু-কর্মরত অবস্থায় আটক করে এলাকাবাসী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উক্ত ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করি।তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।