পাবনায় পাষন্ড স্বামীর ইটের আঘাতে মৃত্যুসজ্জায় স্ত্রী।

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার হাপানিয়া গ্রামের গৃহবধু মাছুরা বেগমকে (৪২) তার পাষুন্ড স্বামী দুলাল প্রামানিক (৪৮) ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি  করা হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মাছুরা।

প্রত্যক্ষদর্শি ও মাছুরার স্বজনরা জানান, গত শনিবার স্বামী দুলাল প্রামানিক টাকার জন্য বাবার বাড়ি সদর থানার শ্রীকোল গ্রামে পাঠায় মাছুরাকে। কিন্তু টাকা ছাড়া মাছুরা ফিরে এলে তার উপর চলে নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে স্বামী দুলাল প্রা: ইট দিয়ে স্ত্রী মাছুরার মাথা থেতলে তাড়িয়ে দেয়।

এতে গৃহবধু মাছুরা অজ্ঞান হয়ে পড়লে দুলাল পালিয়ে যায়। পরে বাবার বাড়ির লোকজন এসে মাছুরাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাছুরার অবস্থা আশংকাজনক। মাছুরার স্বজন ও প্রতিবেশিরা জানান দুলাল বিয়ের পর থেকেই মাছুরাকে নির্যাতন করে আসছিলো। তারা দুলালের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।