চাটমোহরে গৃহবধূকে ধর্ষন মামলার আসামী গ্রেফতার।


চাটমোহর প্রতিনিধিঃ
চাটমহর এ এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলায় একজন কে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তির নাম গাজিউর রহমান।তিনি উপজেলার হরিপুর ইউনিয়ন এর চরইকোল গ্রামের মৃত কোমল প্রামাণিক এর ছেলে।

জানা গেছে, গত ২৪ নভেম্বর রাতে গাজিউর রহমান নিজ এলাকার শহিদুল ইসলামের স্ত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ এর চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে এলাকার প্রধানদের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হয়।শালিসে অভিযুক্ত গাজিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।কিন্তু গাজি টাকা দেওয়ায় অস্বীকৃতি জানায়।পরে জরিমানা ১০ হাজার টাকা করা হলেও সে অস্বীকৃতি জানায় এবং নিজেকে নির্দোষ দাবি করে। এসময় গৃহবধু রুপালি থানায় ধর্ষণ চেষ্টা অভিযোগ এনে মামলা দায়ের করে।

ঘটননার সত্যতা স্বীকার করে চাটমোহর থানার ইনচার্জ আহসান হাবিব জানান অভিযোগ পেয়ে তারা আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।