পাবনার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার অধীনে মেসার্স জাবালে নুর এন্টারপ্রাইজ নামীয় এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় অাজ মঙ্গলবার ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় টেবুনিয়া বাজারস্থ আমেনা সুপার মার্কেটের ২য় তলায়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোনের ইভিপি ও জোন প্রধান মোঃ কাওছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরিফ, টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার জহুরুল ইসলাম আলো। স্বাগত ভাষণ পেশ করেন  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার  সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আলী আহম্মেদ খান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টেবুনিয়া বাজার কেন্দ্রের এজেন্ট মেসার্স জাবালে নুর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ড. মাহবুবুল আলম, সাথী পোল্ট্রি ফার্মের স্বত্তাধিকারী মোঃ জাকারিয়া হোসাইন প্রমূখ। অন্যান্যের মধ্যে আরে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখা প্রধান ও ভিপি মোঃ খলিলুর রহমান ভাইস প্রেসিডেন্ট, রাজশাহী জোনাল অফিসের সিনিয়র অফিসার মোঃ হাসান আলী, প্রমূখ। প্রবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিবৃন্দ ফিতা কাটার মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষেরদের গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে বাংলাদেশ ব্যাংক ব্যয়বহুল শাখা খোলার পরিবর্তে হাট-বাজার ও গ্রামীন ব্যবসা কেন্দ্র সমূহে ক্ষুদ্রর আকারে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে খোলার নির্দেশনা প্রদান করেছে। তারই আলোকে ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রর চালু করে চলেছে বলে বক্তাগণ তাদের বক্তৃতায় উল্লেখ করেন। এ ধরনের কেন্দ্র শুধুমাত্র ইমপোর্ট ও এক্সপোর্ট ব্যতিরেকে সব ধরনের সেবা প্রদান করা হবে বলেও তারা উল্লেখ করেন। 

দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বাড়ইপাড়া জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল মতিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রিন্সিপ্যাল অফিসার মোঃ মোশারফ হোসেন।