পাবনা প্রতিনিধিঃ
পাবনা-সুজানগর মহাসড়কের সাদুল্লাপুর স্কুলের সামনে আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি এ্যাম্বেুলেন্স চাপায় করিমনের এক যাত্রী নিহত হয়েছেন।
নিহত ব্যাক্তি পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নতুন পাড়ার মৃত ঈসমাইল হোসেনের ছেলে রহিম উদ্দিন বিশ্বাস (৫০)।
পাবনা
দুবলিয়ার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনোরঞ্জন এ তথ্য নিশ্চত করে জানান,
পাবনা শহর থেকে ইঞ্জিন চালিত করিমনে বাড়ি ফিরছিলেন রহিম উদ্দিন।
সাদুল্লাপুর স্কুলের সামনে পৌঁছালে অসাবধানতাবসত করিমনের উপর থেকে পরে যান
তিনি। এই সময় পেছন থেকে দ্রুতগামী এ্যাম্বেুলেন্স তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
