ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের উপজেলা পরিষদের সংবর্ধনা


ঈশ্বরদী প্রতিনিধিঃ 
পাবনার ঈশ্বরদী উপজেলার পিইসি ও জেএসসির সকল কৃতি শিক্ষার্থীদেরক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা পরিষদ আয়োজিত পিএসসি ৫১৯ ও জেএসসি ৬৩২ মোট ১১৫১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি দিন ব্যাপী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনায় নবাগত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সুগারক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা রাজশাহী মোঃ আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল জহুরুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

বক্তারা বলেন, আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে, দেশের এমপি, মন্ত্রী এবং রাষ্ট্রপতি হবে। শিশুদের সঠিক ভাবে মেধাবি হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব কম নয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই বিতরণ এবং বিনা পয়সাতে শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করেছেন। প্রতিটি শিশুকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষার আলো থেকে তাদের বঞ্চিত করা যাবেনা। আগামি দুই বছরের মধ্যে ঈশ্বরদীর ছেলে-মেয়েরা শিক্ষায় দেশের ভেতর প্রথম স্থান অর্জন করবে।

বক্তারা আরও বলেন, শিশুদের শিক্ষার মান উন্নয়নে ও মেধা বিকাশের জন্য আজ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা পাওয়ার ফলে শিশুরা শিক্ষার দিকে আরও বেশি ঝুঁকবে। পড়াশুনা করে আগামিতে আরও বেশি ভালো ফলাফল করবে। মাদক ও সন্ত্রাস মুক্ত ঈশ্বরদী গড়তে মেধাবীদের প্রয়োজন রয়েছে। অনেক হতদরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা এবারের বিসিএস পরীক্ষায় কৃতিত্রের সাথে উর্ত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন উচ্চ পদে চাকরী করবে। কঠোর পরিশ্রম ও দারিদ্রতা তাদের দমিয়ে রাখতে পারেনি। এখন থেকে ওই পরিবার গুলোকে আর কারো দিকে তাকিয়ে থাকতে হবেনা। নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। আজ যাদের সংবর্ধনা প্রদান করা হলো আগামিতে তারা আরও ভালো ফলাফল করবে।