ঈশ্বরদীতে দুইটি বিদ্যালয়ে ডিম উৎসব পালিত


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভাড়ইমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে ডিম উৎসবের আয়োজন করা হয়।

শিশুদের প্রাণিজ আমিষ, ডিমের চাহিদাপূরণ ও পুষ্টির যোগান দিতেই মূলত ডিম উৎসবের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক এসএম রবিউল ইসলামসহ স্থানীয় পোল্ট্রি খামারীরা এই দু’ বিদ্যালয়ের এক হাজার তিন শ’ শিক্ষার্থীকে একটি করে মুরগীর বয়েল ডিম প্রদান করেন।

ডিম উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুগারক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন। রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।