সাংবাদিক পেটানোর মামলায় ভুমিমন্ত্রীর ছেলে তমালের জামিন দিয়েছে আদালত


ঈশ্বরদী প্রতিনিধিঃ

ঈশ্বরদী উপজেলা যুবলীগের বহিঃস্কৃত সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমাল ঈশ্বরদীতে সাংবাদিক পেটানোর মামলায় জামিন পেয়েছেন।


অাজ রবিবার ২৮ জানুয়ারি শুনানি শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরুজ্জামান তাকে জামিনের আদেশ দেন। 


তমালের আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামান মামুন জানান, গত ২৯ নভেম্বর সাংবাদিক মারধরের ঘটনার অভিযোগে ডিবিসি নিউজের সাংবাদিক পার্থ হাসান বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন।


তমাল গত ১৩ ডিসেম্বর পাবনার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। 


এর পর পাঁচবার নিম্ন আদালতে তমালের জামিনের আবেদন নামঞ্জুর হয়। আজ রোববার পাবনার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন।