পাবনা জেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালিত।


।।মেহেদী হাসান।। 
বাংলাদেশ জাতীয়তাবাদী  দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জম্ম বার্ষিকী পালন করেছে পাবনা জেলা বিএনপি। আজ শুক্রবার ১৯ জানুয়ারি সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মেজর অব কেএস মাহমুদ এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার পরিচালনায় দিবসটি উপলক্ষে দোয়া ও অালোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় আলোচনা সভায় বক্তরা বলেন, আমরা তো সেই দলের কর্মী যে দলের গর্ভ করার আছে, কারণ আমাদের নেতা শহীদ জিয়া যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষনা দিয়ে সেনাবাহিনিতে ফেরত গিয়ে পেয়েছে বীর উত্তম খেতাব। শৃংখলার কোন বিকল্প নেই, শৃংখলা নিয়ে যুদ্ধ করলে যুদ্ধে জয়লাভ করা যায়। কিসের সেই যুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে কিসের জন্য সংগ্রাম করছে, সংগ্রাম করছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য। এই সরকারের আমলে ভোট কেন্দ্রে যাবার আগেই ভোট হয়ে যায়-দিবা রাত্রি ক্রিকেট খেলার মত হচ্ছে ভোট।

বক্তারা অারো বলেন, সরকার ব্যক্তি বাক স্বাধীনতা রোধ করে গণতন্ত্র হত্যা করে বাকশাল তৈরী করে গণমাধ্যমের কন্ঠ রোধ করার জন্য অনেক টিভি চ্যালেন ও প্রত্রিকা বন্ধ করে দিয়েছে। এ সরকার এমন একটি পরিকল্পনা করছে যাতে বাকশালী লেবাচ পরিয়ে ক্ষমতা দীঘায়িত করতে চায়। আওয়ামীলীগের ইতিহাস জনগনের অধিকার হরনের ইতিহাস। আর বিএনপির ইতিহাস জনগনের অধিকার ফিরিয়ে দেবার ইতিহাস।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে পাবনা জেলা বিএনপির সিনিয়র নেত্রীবৃন্দ সহ সদর উপজেলা বিএনপি, পাবনা সদর পৌর বিএনপি,বজেলা আইনজীবি ফোরাম,জেলা যুবদল,জেলা ছাত্রদল.জেলা মহিলা দল.জেলা ম্যসজীবি দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা কৃষক দল,বজ্ঞান প্রযুক্তি ছাত্রদল,এডওয়ার্ড কলেজ ছাত্রদল ও পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদল,স্বেচ্ছসেবক দল সহ বিভিন্ন স্বতরের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।