পাবনায় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইস চৌধুরীর ৬ ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত।

মেহেদী হাসান,পাবনাঃ
প্রার্থনা শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে দেশবরেণ্য শিল্পপতি প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৬ষ্ঠ প্রয়াণ দিবসে গত শুক্রবার (০৫ জানুয়ারি) বেলা ১২ টায় পাবনা শহরের বৈকন্ঠপুরস্থ এ্যাসট্রাস বাঙ্গলো বাড়িতে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরিবারের পক্ষে থেকে স্মৃতি চারণ করেন প্রায়ত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মীনী মিসেস অনিতা চৌধুরী, তাঁর ছেলে মেয়ে নাতী নাতনী এবং তার প্রাণের প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের এবং প্রায়ত স্যামসন এইচ চৌধুরীর আত্বার শান্তি কামনাত্বে সকলের কাছে দোয়া কামনা করেন।

মিসেস অনিতা চৌধুরী বলেন, স্যামসন এইচ চৌধুরীর দেখানো আলোকিত পথ ধরে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। এই স্মরন সভায় সকলের অংশ গ্রহন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিঁনি।

অনুষ্ঠানে বাইবেল পাঠ করেন মিস সাঞ্চিয়া চৌধুরী জুই। প্রার্থনা উপস্থাপন ও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড. ডেনিস দিলীপ দত্ত। স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পবিত্র বাইবেলের শিক্ষা অনুযায়ী উৎপাাদনমূলক বক্তব্য এবং প্রায়ত স্যামসন এইচ চৌধুরীর স্মৃতি চারণ করেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশিপ এর সাধারণ সম্পাদক রেভাঃ লিয়র পি সরকার। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালক পাবনা ব্যাপ্টিষ্ট চার্চ পালক পরিচর্যা কমিটির কনভেনর মিঃ শ্যামুয়েল বিশ্বাস।

এ সময় প্রায়ত স্যামসন এইচ চৌধুরীর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে ভাইস চেয়াম্যান রত্না পাত্র, মেঝ ছেলে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ছোট ছেলে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সহ আত্বীয় স্বজন প্রিয়জন পরিবার বর্গ, এ স্মরণ সভায় আতাইকুলা ও পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের সদস্যগণ উপস্থিত ছিলেন ।