বিশেষ প্রতিবেদনঃ
আজ ৪ ঠা জানুযারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বর্ণাঢ্য আয়োজনে পাবনায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বর্ণাঢ্যর্যালী, আলোচনা সভা, কেক কাটা সহ নানা কর্মসুচী পালন করে পাবনা জেলা ছাত্রলীগ সহ জেলার বিভিন্ন ইউনিট।
দুপুর ২ টায় জেলা ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শিবলী সাদিকের নেতৃত্বে এক বর্নিল সাজে সজ্জিত র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিবলী সাদিক পরিচালনায় বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. কামিল হোসেন জেলা আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন আহমেদ মান্না, প্রলয় চাকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সোহেল হাসান শাহীন, কামরুজ্জামান রকি, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক গাফ্ফারী রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগ নেতা ফাহিম কবির খান শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, সাধারন সম্পাদক আরমান হোসেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী তুষার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ।
বুলবুল কলেজ শাখা ছাত্রলীগ, মেডিকেল কলেজ শাখা, পলিটেকনিক কলেজ শাখা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা এ সকল কর্মসুচীতে অংশ গ্রহন করে। সমাবেশ শেষে ৭০ পাউন্ডের কেক কেটে সংগঠনটির জন্মদিন পালন করেন নেতাকর্মীরা। জেলার সকল উপজেলাতেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উল্লেক্ষ ১৯৪৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু নিজ হাতে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দেশের স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে এই সংগঠনটির রয়েছে সুদীর্ঘ সোনালী ইতিহাস।
উল্লেক্ষ ১৯৪৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু নিজ হাতে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দেশের স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে এই সংগঠনটির রয়েছে সুদীর্ঘ সোনালী ইতিহাস।