বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (পিসিসিঅাই) সভাপতি মো: সাইফুল আলম স্বপন চৌধুরী আজ সোমবার (৮ই জানু) দুপুরে পাবনা চেম্বার মিলনায়তনে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে এক হাজার পিস কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ব্যবসায়ীরা শুধু নিজেদের ব্যবসার লাভ ক্ষতি নিয়ে চিন্তা করেন না। তারা দেশের উন্নয়ন এবং দেশের মানুষের দু:খ কষ্টেও সহায়তা করে থাকেন। তিনি বলেন, চেম্বারের পক্ষ থেকে এই সামান্য আয়োজনে যদি কিছু সংখ্যক মানুষের কষ্ট লাঘব হয় তা হলে আমাদের এই উদ্যোগ স্বার্থক হয়েছে বলে আমরা মনে করবো।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাবনা চেম্বার অব কমার্সের সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা, পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, পরিচালক আশরাফ উজ জামান মিঠু, পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চু, পরিচালক উত্তম কুমার কুন্ডু, পরিচালক এএইচ রেজাউন জুয়েল, পরিচালক জাহিদ হোসেন জামিম, পরিচালক আবুল হোসাইন খান রিপন।
পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকী, অর্থ সম্পাদক নরেশ মধু, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক বিপ্লবি সময় সম্পাদক সোহেল রানা বিপ্লব, আইএনএস প্রধান সম্পাদক মো: হাসান আলী, হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ সভাপতিশ্রী চন্দন চক্রবর্তি ও সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডুসহ ১৮ টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
