বিশেষ প্রতিনিধিঃ
সম্মেলনের এক সপ্তাহ পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হয়েছেন মাহমুদ চৌধুরী আসিফকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদুল ইসলাম বাবু।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
১০ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সাব্বির আহমেদ, মাহমুদ কামাল তুহিন ও সৌরভ মুল্লিককে; যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নুরুল্লাহ, শেখ রাসেল ও এস এম মইনুদ্দিনকে এবং সিরাজুল ইসলাম ও রুপা বনিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ২১ জানুয়ারি ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
