মেহেদী হাসানঃ
পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় মৃত্যু হল গৃহবধুর। নিহত জেসমিন (২২) পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে।
নিহত জেসমিনের দুলাভাই নাজমুল হোসেন জানান, স্বামীর পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় জেসমিনকে খুব অত্যাচার নির্যাতন করতো তার স্বামী আশাদুল ইসলাম লালন। মাঝে মধ্যে স্বামীর বাড়ী থেকে মারধর করে তাড়িয়ে দিলে বাপের বাড়িতে চলে আসতো জেসমিন। পরে আবার বুঝিয়ে শুনিয়ে জেসমিনকে তার শশুর বাড়িতে পাঠানো হতো।
এরই এক পর্যায়ে তার স্বামী জেসমিনকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এমনাবস্থায় জেসমিন গুরুতর অসুস্থ হয়ে পরলে মুমূর্ষু অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গত রবিবার (২১ জানুয়ারি) আনুমানিক ১০ টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে নাটোর জেলার বড়াইগ্রাম থানার আস্তিকপাড়ার দুলাল প্রামানিকের ছেলে পাষন্ড স্বামী আশাদুল ইসলাম লালন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
