আটঘরিয়া প্রতিনিধিঃ
আটঘরিয়া উপজেলাস্থ দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে নতুন পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিনামূল্য পাঠ্য পুস্তক বিতরণ উৎসব আজ সোমবার (১লা জানুঃ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিরুল ইসলাম রাঙা'র সভাপতিত্বে উক্ত পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম,শাহজাহান আলী।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃআকরাম আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম,শাহজাহান আলী।
![]() |
| ছবিঃ নতুন পাঠ্যবই হাতে উচ্ছাসিত শিক্ষার্থীরা। |
এসময় অতিথিগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের বক্তব্য প্রদান করেন। বক্তবে তারা কোমলমতী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে জাতি গঠনে ভূমিকা রাখার আহবান জানান।
নতুন বই হাতে পেয়ে এসময় শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অনান্য শিক্ষকমহোদয়গন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

