জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৩ উপজেলার জন্য ৪ টি এম্বুলেন্স প্রদান করলেন এমপি মকবুল হোসেন


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর এই তিন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকারী বরাদ্দে নতুন ৪টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়েছে।

অাজ মঙ্গলবার ২৩ জানুয়ারি সকাল ১১টায় তিন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মো. মকবুল হোসেন।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে পাবনার সিভিল সার্জন ডা. মো. তাহাজ্জেল হোসেন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবিজুর রহমান, ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার রায়, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খাতুন, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, চাটমোহর পৌর আওয়ামলীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, কামরুজ্জামান খোকন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফ হোসেন প্রমুখ। 

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ সেবার মান বৃদ্ধির লক্ষে চাটমোহর হাসপাতালে ২টি, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি করে অত্যাধুনিক ও নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।