সাঁথিয়ায় স্বাধীনতা কাপ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


এস, এম জহুরুল হক। বেড়া প্রতিনিধিঃ
আজ ২৮ জানুয়ারী ররিবার পাবনার সাঁথিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাঁথিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছর রহমান, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,আ’লীগ নেতা মোজাম্মেল হক খান, হাসান আলী খান, রবিউল করিম হিরু, ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক শফিউল আলম রঞ্জুসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

উদ্বোধনী টুর্ণামেন্টে অংশ নেন সাঁথিয়া পৌরসভা একাদশ বনাম কাশিনাথপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ। উদ্বোধনী এ খেলায় সাঁথিয়া পৌরসভার বোলিংয়ের দাপটের কাছে ১০ উইকেটে ১০৬ রানে  গুটিয়ে যায় কাশিনাথপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ । ব্যাট করতে নেমে সাঁথিয়া পৌরসভা একাদশ দাপুটে খেলোয়াড়রা মাত্র ১২.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই বিজয় ছিনিয়ে নেয়। এ টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহন করবে।