শহর প্রতিনিধিঃ
পাবনা শহরে থেকে ৫ কেজি গাজাসহ মো. ফজলু শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
শনিবার
(০৬ জানুয়ারি) রাতে শহরের সিংগা বাজারের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার
করা হয়। গ্রেফতারকৃত ফজলু শেখ পাবনা সদর উপজেলার চর আশুতোষপুরের মো. কছির
শেখের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২,
পাবনার সংবাদ বিজ্ঞপ্তির জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড
কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. রমজান আলীর নেতৃত্বে অভিযানে যায়
র্যাবের একটি দল। এসময় রেলগেট সংলগ্ন সৈকত ইলেকট্রনিক্সের সামনে থেকে
ফজলুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি ২শ গ্রাম গাজা, একটি
মোবাইল, দুইটি সিমকার্ড ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত গাজার
বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
ফজলু
দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্থানীয় লোকজন
র্যাবকে জানায়। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
