সাঁথিয়ায় বাস ট্রাক সংঘর্ষ- পুলিশসহ আহত ১২জন


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় (ঢাকা-পাবনা) মহাসড়কের কোরিয়াল নামক স্থানে বেঙ্গল মিটের কাছে গতকাল বৃহস্পতিবার ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন পুলিশ সদস্যসহ প্রায় ১২জন আহত হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সুজানগর থেকে ছেড়ে আসা বাদাম ভর্তি একটি ট্রাক সাঁথিয়া উপজেলার (ঢাকা-পাবনা ) মহাসড়কে কোরিয়াল নামক স্থানে বেঙ্গল মিট প্রসেসিং  এর কাছে এলে বিপরীত দিক সিরাজগঞ্জ থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আশা একতা পরিবহন বাসটির মুখোমুখি সংঘর্ষে দুইটি গাড়ীর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের পিছনে মহাসড়কে ডিউটিতে থাকা পুলিশের সিএনজি ছিল। দুটি গাড়ীর সংঘর্ষের কারনে ট্রাকটি পিছনের দিকে ধাক্কা খেয়ে এসে সিএনজিকে আঘাত করে। এতে সাঁথিয়া থানার ২ পুলিশ সদস্য আহত হন এবং বাস ও ট্রাকের হেলপার, ড্রাইভার, যাত্রীসহ প্রায় ১২জন আহত হয়।

আহত পুলিশ সদস্যদ্বয় হলেন এ এস আই মান্নান ও কনস্টেবল শামীম। এ সময় উভয় গাড়ীর ড্রাইভার হেলপার গুরুতর আহত হয়। আহতদের পাবনা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মাধপুর হাইওয়ে পুলিশ সার্জন আঃ খালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়কে সামান্য কুয়াশা ছিল এবং ড্রাইভারদের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।