ঈশ্বরদী প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলায় ৫৮ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কামালপুর পূর্বপাড়া এলাকার মৃত মজনু মৃধার ছেলে মো. ইসমাইল মৃধা (২৬) ও একই এলাকার মোখলেছুর রহমানের ওরফে রিন্টু সরদারের ছেলে রাজন সরদার (২৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে ৫৮ পিস ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
