পাবনা সদর উপজেলার মালিগাছায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পাবনা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স। আজ শনিবার (৬ জানু) এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সর্দার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব সোহেল হাসান শাহীন, এলজিইডির অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন। জেলা সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব মোস্তাফিজুর রহমান সুইট, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরিফ ডাবলু মালিগাছা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ সহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের সাধারন সম্পাদক আব্দুল করিম সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ।
মালিগাছা বাজার হইতে এষ্ট্রাট স্কুল রোড ভায়া ঘরনাগরা রাস্তাটি এলজিইডি এর অধীনে উন্নয়ন প্রকল্পটির নির্মান ব্যায় হয়েছে ৫১,৬০,৪২৩/-(একান্ন লক্ষ ষাট হাজার চারশত তেইশ) টাকা।
এরপর সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স প্রধান অথিতি হিসেবে স্থানীয়দের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন, এ সময় তিনি তার বক্তব্যে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন। উন্নয়নের সার্থে আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এ ছাড়াও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সোহেল হাসান শাহীন সহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে সরকারের উন্নয়ন তুলে ধরে তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

