পাবনা প্রতিনিধিঃ
রবিবার (২১ জানুয়ারি) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পুরো পাবিপ্রবি ক্যম্পাস জুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা।
অনেক ত্যাগী ছাত্র নেতারা দাবী করেছেন মাদকাসক্তদের বাদ দিয়ে পরিচ্ছন্ন নেতৃত্বের। বিশেষ করে মাদকাসক্তরা যেন নেতৃত্বে না আসতে পারেন এমনটাই দাবী করেন তারা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনেকেই মাদকের সাথে জড়িত রয়েছে বলে জানান সাধারন শিক্ষার্থীরা। মাদকাসক্তরা দলের নেতৃত্বে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগ সম্পর্কে বিরুপ ধারনার সৃষ্টি হবে।
এ বিষয়ে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি লিংকন হোসেন এ সম্মেলন প্রসঙ্গে বলেন, আমরা উপযুক্ত যোগ্যতা সম্পুর্ন প্রার্থীকেই পেতে চাই। এ ব্যাপারে মাদক মুক্ত মেধাবী শিক্ষার্থীই যোগ্য বলে বিবেচ্য। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণীত মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল ছাত্রদেরই আমরা মূল নেতৃত্বে দেখতে চাই।
একই হলের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম প্রান্ত বলেন, আগে ছাত্র পরে ছাত্ররাজনীতি। কোনো অছাত্র/কুছাত্র আদর্শ হতে পারে না। অসংখ্য বিষয়ে ফেল করা কোনো ছাত্র নেতৃত্বে আসলে সংগঠনের ভাবমুর্তি নষ্ট হবে। জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে হাইব্রিড ছদ্মবেশীদের নেতৃত্বে আনলে দল ভয়ংকর ক্ষতির মখে পরবে।
শেখ হাসিনা হলসহ বিভিন্ন অনুষদের নেতৃবৃন্দের সাথে এ ব্যাপারে কথা বললে কাউন্সিলের মাধ্যমে সম্মেলনে উপর্যুক্ত প্রার্থী নির্বাচনের দাবী করেন। তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নৌকার বৈঠাকে শক্তিশালী করতে উপর্যুক্ত প্রার্থী নির্বাচনের বিকল্প নাই।
ইতিমধ্যেই এই সম্মেলনে নতুন পুরাতন অনেক নেতৃবৃন্দই স্বপ্ন দেখছে। মাঠ পর্যায়ে কিছু নেতৃবৃন্দের তালিকায় সভাপতি হিসেবে নাসির, মিলন ও আসিফের নাম উঠে আসছে। অপরদিকে সেক্রেটারি হিসেবে তুহিন, সেতুর ও বাবু'র নাম উঠে এসেছে আলোচনায়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু নেতাকর্মী যোগ্য প্রার্থী বাছাইএর ক্ষেতে নেশামুক্ত, প্রকৃত ছাত্র ও মেধাবীদের কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের জন্য মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন ছাত্ররা।