পাবনা প্রতিনিধিঃ
আজ বৃহঃস্পতিবার (১৮জানুয়ারি) র্যাব-১২ এর মাদক বিরোধী একটি বিশেষ অভিযানে ৩৬০টি ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাবের একটি টিম।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রানা ওরফে রানু সরকার (৪০)। সে পাবনা সদর উপজেলার চর সাহাদিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার (সিনিঃ সহকারী পুলিশ সুপার) মোঃ রমজান আলী এর নেতৃত্ত্বে পাবনা জেলার সদর থানধীন চর সাহাদিয়া গ্রামে একটি অভিযান চালিয়ে ৩৬০ টি ইয়াবা ট্যাবলেটসহ রানু সরকারকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে র্যাব জানায়, আটক আসামী দীর্ঘদিন যাবত অত্র এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিলো
