ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের ভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় দুই এসআই সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। ট্রাকের ধাক্কায় পুলিশ ভ্যানটির সামনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি ভোর রাতে চাটমোহর উপজেলার নতুনপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সুভাষ চন্দ্র বিশ্বাস(৪০), এসআই মিলন কুমার পোদ্দার(৩০), এএস আই রাশিদুল ইসলাম(২৯), চালক সোহেল রানা (৩২)।
পুলিশ ও এলাকাবাসি জানায়, ডিউটি শেষে ফেরার পথে চাটমোহর উপজেলার নতুনপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে এ ঘটনাটি ঘটে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটককৃত ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
