পাবনা প্রতিনিধিঃ
পাবনায় হত্যাসহ ১৩টি মামলার পালাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আলমগীর হোসেন ওরফে হুজুর আলমগীরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
অাজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) ভোরে পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর শালগাড়িয়া এলাকার অশোক স্কুল পাড়ার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পাবনা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হুজুর আলমগীর হত্যাসহ ১৩টি মামলার পালাতক আসামি। অাজ ভোরে অভিযান চালিয়ে একটি দেশি পাইপ গান ও তিন রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি অারো জানান, অাসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
