মেহেদী হাসান,পাবনাঃ
“আমার বাড়ি আমার ঘর ,ফুল চাষে স্বনির্ভর” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
মেলার উদ্বোধন শেষে পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ির উপ-পরিচালক বিভূতি ভূষণ সরকার।
খামার বাড়ি পাবনা, চত্ত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা নার্সারী মালিক সমিতি এই মেলার আয়োজন করে।
মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা করেছে । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি চলবে আগামী ৮ই ফেব্রুয়ারী পর্যন্ত।
