সুজানগরে নবাগত ইউএনও র সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়।

সুজানগর প্রতিনিধিঃ
পাবনা জেলার সুজানগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ কে গতকাল সোমবার(৮জানু) দুপুরে তার নিজ কার্যালয়ে সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ কালে ফুলেল শুভেচ্ছা দেন প্রেসক্লাবের সভাপতি ও প্রবীন সাংবাদিক মোহাম্মাদ আলী মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান লিটন, প্রচার সম্পাদক শ্রী গৌতম কুমার কুন্ডু, অর্থ সম্পাদক এস.এম. মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সজীব, সদস্য আব্দুল হাকিম, মোস্তফাজামান জুম্বু প্রমুখ।

উল্লেখ্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে পাবনার সুজানগর উপজেলায় গত রোববার যোগদান করেন। সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এ উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।