পাবনায় ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক


পাবনা প্রতিনিধিঃ
আজ শনিবার ২০ জানুয়ারি ১০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মোঃসাদ্দাম হোসেন (২৬),পিতা- মোঃ ইয়াকুব আলী ও মোঃশরিফুল ইসলাম(২০)পিতা- মোঃআব্দুল আলীম। তারা উভয়েই পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নিকারীপাড়ার বাসিন্দা।

এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আজ শনিবার ভোর ৫:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর নিকারীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পাবনা সদর থানা পুলিশের একটি টিম। এসময় তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।