পাবনার সাদুল্লাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু




পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল অাট ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু রেদওয়ানুল ইসলাম (২) সাদুল্লাপুর ইউনিয়নের পুর্ব দাসপাড়া গ্রামের মহিদুল ইসলামের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই খেলাধুলা করছিল,খাবার খাওয়ানোর জন্য তার মা ডাকতে গেলে ওখানে না দেখে বাড়ির অাশপাশে অনেক খুজাখুজি করে। কিছুক্ষণ পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখে এলাকার লোকজন তার পরিবারকে খবর দেয়। এলাকার লোকজনের সহায়তায় পরে পুকুর থেকে শিশুটিকে মৃত্যবস্থায় উদ্ধার করা হয়। পরে হলুদবাড়িয়া কবরস্থানে দাফন করে। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।