এস,এম জহুরুল হক বেড়া প্রতানিধিঃ
জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বেড়া মডেল থানা। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। ও শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বিশ্বাস। ১৬ জানুয়ারি মঙ্গলবার পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় জেলার সবগুলো থানার ডিসেম্বর মাসের কর্মতৎপরতা বিচার বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়।
বেড়া মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন ও উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বিশ্বাস জানান, গত ডিসেম্বর মাসে তাঁদের উদ্যোগে ৬০ কেজি গাঁজা, শতাধিক পিস ইয়াবা বড়িসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক করা হয়। এ সময় ৩০ জনেরও বেশি মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়।
এ ছাড়াও হত্যা সহ কয়েকটি অপরাধের রহস্য উদঘাটন করা হয়। এ সবের ভিত্তিতেই জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় বেড়া মডেল থানাকে শ্রেষ্ঠ থানা এবং তাঁদের শ্রেষ্ঠ ওসি ও উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। পাবনা পুলিশ লাইন মিলনায়তনে কল্যাণসভা শেষে তাঁদের দুজনের হাতে জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির পিপিএম পাবনা মহাদ্বয় এ সংক্রান্ত ক্রেষ্ট তুলে দেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাফ্ফর বলেন,এ সম্যান আমার একার নয় পুরো পুলিশ বাহিনীর। দেশবাসীর কাছে দোয়া ও বেড়া বাসীর কাছে সহায়তা চাই যাতে করে আমার দায়িত্বে থাকা থানাকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারি।
