ঈশ্বরদীতে হেরোইন সহ যুবদল নেতা আটক


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে যুবদল কর্মী সাব্বির মাহমুদ সাইদুলকে (৩০) মাদকসহ আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী শহরের পিয়ারাখালী জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির শহরের কাচারীপাড়ার মৃত খরম আলীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিয়ারাখালী জামতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিন গ্রাম হেরোইনসহ সাব্বিরকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ বিকেলেই তাকে আদালতের মাধ্যামে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।