পাবনা সদর উপজেলা কৃষকলীগের উদ্যোগে অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধিঃ
আজ বৃহঃস্পতিবার (৪ঠা জানু) পাবনা সদর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন।

এ সময় উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মোশারোফ হোসেন মোল্লা, সাধারন সম্পাদক জনাব দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু, যুগ্ম সম্পাদক জনাব আসাদুজ্জামান খোকন সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।