ঈশ্বরদীতে ঘন কুয়াশায় আবারো দূর্ঘটনার কবলে ট্রেন - ইঞ্জিন লাইনচ্যুত।


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে আবারো ঘন কুয়াশার কারণে চালক সংকেত দেখতে না পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতিয় বার ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল শনিবার (১৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেন্ডেন্ট (এসএস) আব্দুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ দুর্ঘটনার কারণে কোনো রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি বলে জানান তিনি।

রেলওয়ে সূত্র জানায়, আমনুরা থেকে সিরাজগঞ্জগামী পাথরবোঝাই একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ড্রাইভার সংকেত দেখতে না পেয়ে অফলাইনে প্রবেশ করলে বাইপাস স্টেশনের আপ লাইনে পয়েন্ট অতিক্রম করার এতে ইঞ্জিনসহ ট্রেনটির ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসি জানান,উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন উদ্ধার কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি একই স্থানে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী আন্তঃনগর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। ঘটনার ১ সপ্তাহের ব্যবধানে আবারো এমন দূর্ঘটনা ঘটেছে।