সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় মাইক্রোবাসে করে অভিনব কায়দায় চুরি করা চোরাই গরুসহ আলম শেখ(৪২) নামের এক গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। গরু চোর আলম শেখ উপজেলার ক্ষুদ্র গোপালপর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ২৬ জানুয়ারি গভীর রাতে উপজেলার মিয়াপুর গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে ইয়াকুবের গোয়াল ঘর থেকে চোরেরা একটি ষাড়গরু চুরি করে মাইক্রোবাস (ঢাকা মেট্রে-গ -১১-৭৫৫৫) যোগে নিয়ে যাচ্ছিল। এসময় আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামস্থ আলহাজ্ব জব্বারের মেহগনির বাগানের পাশ্বে মহাসড়কে টহলরত পুলিশ সন্দেহজনক মনে হলে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে। এসময় চালকসহ তিন চোর পালিয়ে গেলেও ভিতরে থাকা আলম শেখ নামে এক চোর ধরা পড়ে।
তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ইয়াকুবের গোয়াল ঘর থেকে চুরি করেছে। এ ব্যাপারে ইয়াকুব মোল্লা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা করেছে।
