মেহেদী হাসান (পাবনা):
শহরের গোপালপুর, লাহিড়ী পাড়ার বিএনপি কার্যালয়ে আজ (১১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় এই কর্মসুচি শুরু হয়।
পাবনা পৌর বিএনপির সভাপতি সাব্বির হাসান বাচ্চু এর সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অবঃ)কে.এস. মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ, যুগ্ম সাধারন সম্পাদক আরিফ, সাংগঠনিক সম্পাদক আরিফ খান।
এসময় পাবনা সদর থানার নেতৃবৃন্দ সহ মহিলা দল,যুব দল,সেচ্ছাসেবক দল,ছাত্র দল,তাতী দল,কৃষক দল,মৎসজীবি দলের সকল পর্যায়ের নেতা-নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু।
