ঈশ্বরদীতে ঘাতক বাসের চাপায় ঝরে গেল দুটি তাঁজা প্রান

ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। 
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দাশুড়িয়া বাজার থেকে কেনাকাটা করে ইঞ্জিন চালিত ভটভটিতে বাড়ি ফিরছিলেন কয়েকজন যাত্রী। এ সময় পাবনা থেকে ঈশ্বরদীগামী হানিফ পরিবহন তেতুলতলা এলাকায় ওই ভটভটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহতদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত দু’জনের মধ্যে একজন ইঞ্জিনচালিত ভটভটি চালক সোলেমান মিয়া (৬০) ও অন্যজন ভটভটির যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। তাদের দুজনেরই বাড়ি ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারি গ্রামে।