পাবনায় অভিমানে ঝড়ে গেল কিশোরীর প্রান।


পাবনা প্রতিনিধিঃ
পিকনিকের টাকা না দেয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ১৪ বছরের এক কিশোরী মেয়ে।

গতকাল বুধবার (৩জানুঃ) সকালে এমনই ঘটনা ঘটেছে পাবনাসদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। মেয়েটির নাম শাহনাজ খাতুন। নিহত শাহনাজের বাবার নাম লোকমান প্রাং। মেয়েটি দেবোত্তর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী।

নিহতের পরিবারের লোকজন জানায়, বাবার কাছে পিকনিকে যাবার জন্য টাকা চেয়েছিল শাহনাজ,তার বাবা টাকা দিতে নারাজ হলে বাবার উপর রাগ করে নিজ ঘরের চালের সাথে ওড়না দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে পাবনা সদর থানা পুলিশের অনুমতি সাপেক্ষে ভজেন্দ্রপুর-রামচন্দ্রপুর গোরস্থানে লাশ দাফন করা হয়।