পাবনায় শৈতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আরো ২ দিন।

ডেস্ক রিপোর্টঃ 
দেশের উপর দিয়ে বয়ে যাওয়া চলমান শৈত প্রবাহ অব্যাহত রয়েছে।আরো দু দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া আধিদপ্তর।বুধবার নাগাদ শীতের দাপট কিছুটা কমতে পারে।

কয়েকদিন ধরে পাবনা ও পাবনার পার্শবর্তী জেলা উপজেলা গুলোর উপর দিয়ে বয়ে চলা শৈত প্রবাহ এতটাই ভয়াভহ রুপ নিয়ে যে, খেটে খাওয়া শ্রমজীবি মানষেরা অর্থ উপার্জনের আশা ত্যাগ করে গুটিশুটি মেরে কোন রকমে খেয়ে না খেয়ে তাদের দিন পার করছে।

আজ পাবনার ঈশ্বরদিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫.৩ ডিগ্রী সেলসিয়াস ।ঘন কুয়াশার কারণে ট্রেন ,বাস, ট্রাক সহ  বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটায় সাধারন মানুষের গন্তব্যে যাতে বিলম্ব হচ্ছে।

অতিরিক্ত শীতে বেরেছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ সর্দি, নিউমোনিয়া, ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে,শিশু ও বৃদ্ধ মানুষ। ইতিমধ্যে অতিরিক্ত শীতে জেলায়  ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া আধিদপ্তর জানিয়েছে , তাপমাত্রা ৪ ডিগ্রী থেকে ৬ ডিগ্রী হলে তীব্র শৈত প্রবাহ বলা হয়, ৬ ডিগ্রী থেকে ৮ ডিগ্রী হলে মাঝারি শৈত প্রবাহ বলা হয়,তাপমাত্রা ৮ ডিগ্রী থেকে ১০ ডিগ্রী হলে শৈত প্রবাহ বলা হয়, আগামি ১০,১১ জানুয়ারী শৈত প্রবাহ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া আধিদপ্তর।