পাবনায় শুরু হয়েছে "রুচি ফি.ম. সামসুল আরেফিন স্মৃতি ৩৫ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৭"


।। মেহেদী হাসান ।।
পাবনায় আজ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী "রুচি ফি.ম. সামসুল আরেফিন স্মৃতি ৩৫ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৭" শীর্ষক জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগীতা । আজ শনিবার ২৭ জানুয়ারি সকালে শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এর উদ্বোধন অনুষ্ঠিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপ এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর সভাপতি জনাব আব্দুল মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মোঃ নূর-উর- রহমান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী পিন্টু ও পাবনা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি জনাব জিহাদুল কবির পিপিএম।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনার জসিম উদ্দিন।

পাবনা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্বাবধায়নে ৩৫ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের পৃষ্টপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

পাবনায় জাতীয় চ্যাম্পিয়নশীপ হচ্ছে ৭ বছর পর। সর্বশেষ ২০১১ সালে এই শহরে বসেছিল জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর। এর আগেও ১৯৯৭ ও ২০০০ সালে পাবনায় আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নশীপের আসর।

এর আগে পাবনা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, ৬টি বিভাগ, ৪৫ টি জেলা, ১টি শিক্ষাবোর্ড, ৩টি বিশ্ববিদ্যালয় ও ৪টি সংস্থাসহ মোট ৫৯টি ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। গত আসরের তিন ইভেন্টের চ্যাস্পিয়ন (ত্রি-মুকুট) শাপলা আক্তারসহ ২৪৫ জন পুরুষ ৪৫ জন মহিলা সহ সর্বমোট ২৯০ জন শাটলার জমাবেন এবারের চ্যাম্পিয়নশীপ আসর।