পাবনা প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এ মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ফলাফল,পরিক্ষার্থীর সংখ্যা,মোট শিক্ষার্থীর সংখ্যা,শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, শিক্ষার পরিবেশ,মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ বিভিন্ন ক্যাটাগরির বিচারে প্রতিষ্ঠানটি এই শ্রেষ্ঠত্ব অর্জন করে।
প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কারনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর (অব:) শিবজিত নাগ শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থী, অবিভাবকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তীতে এ ধারা অব্যাহত রাখার জন্য সবার সহযোগীতা কামনা করেন।অন্যদিকে প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক পাবনা, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ,শিক্ষকসহ সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এ মাধ্যমিক পর্যায়ে (স্কুল) জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিফট ইনচার্জ (দিবা) জনাব মাহমুদুল হক আলাউদ্দিন। তিনি ২০০৯ সাল থেকে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে কর্মরত রয়েছে।২০১৭ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

