ঈশ্বরদীতে দেড় মাসের শিশু কন্যাকে পরিকল্পিত ভাবে হত্যা করলো পরিবারের সদস্যরা


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী অরনকোলা এলাকায় এটিআই কলেজের পেছনের একটি বাড়ি থেকে গতকাল শনিবার (২০ জানুয়ারি) দেড় মাস বয়সী শিশু কন্যা আতিকা জান্নাতের মহদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের আলমারীর ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার অভিযোগে তার পিতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। একঅই সঙ্গে আটক করা হয়েছে আশরাফুলের বাবা,মা ও মামীকে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল শনিবার (২০ জানু) সকালে আতিকার বাবা আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে মা নিশি খাতুন তার কোলের দেড় মাস বয়সী কন্যা সন্তানকে ঘরের ভেতর শুইয়ে রেখে বড় মেয়ে তানিশাকে নিয়ে ছাদে রোদে দাঁড়িয়ে ছিলেন। তার কিছুক্ষণ পর নিশি খাতুন দেখতে পান আতিকা ঘরে নেই। অনেক খুজাখুজির পর বাড়ির কোথাও তাকে পাওয়া যায়না।

পরিবারের লোকেরা গতকাল দুপুরে বলতে শুরু করে কোন একজন মহিলা সন্তানটিকে চুরি করে দাশুড়িয়ার দিকে চলে গেছে।

কিন্তু দিনভর শিশুটিকে উদ্ধারের চেষ্টায় পুলিশের ৩ টি টিম ব্যর্থ হয়ে গতকালই শেষ বিকেল থেকেই প্রকৃত ঘটনার রহস্য খুজে বের করতে থাকে। এক পর্যায়ে পুলিশ বাড়ি তল্লাশি করে শয়ন কক্ষের আলমারী থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটিকে হত্যার দায়ে পুলিশ আশরাফুল ইসলাম ও তার পিতা-মাতা ও আশরাফুলের এক মামীকে আটক করে। পরিবার সুত্রে জানা যায়, শিশু আতিকা জান্নাত শারী‌রিক প্রতিবন্ধী ছিল। পুলিশের ধারণা হয়তো একারণেই তাকে হত্যা করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বাবা, দাদা ও দাদী ইচ্ছাকৃতভা‌বে শারী‌রিক ভা‌বে অস্বাভা‌বিক (প্রতিবন্ধী) দেড় মা‌সের কন্যা‌কে শ্বাস রো‌ধে হত্যা ক‌রে আলমারীতে র‌ে‌খে দেয়। শিশুটিকে হত্যার অভিযোগে শিশুর বাবা আশরাফুল ও তার পিতা-মাতা ও এক মামীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে শিশুটিকে নিজ পরিবাবের সদস্য তথা বাবা ও দাদী-দাদীর পরিকল্পিত হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শিশুটির মা তার কোলের সন্তানকে নিজ পরিবাবের সদস্যদের হাতে খুন হওয়ায় বাকরুদ্ধ হয়ে পড়েছে।এলাকাবাসী ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।