আতাইকুলায় স্কুলছাত্র রনি'র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবনন্ধন


অাতাইকুলা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলা থানা সদরে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র রনি হোসেন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা বাজারে এলাকাবাসী এবং আতাইকুলা উচ্চ বিদ্যালয় ও ফাতেমা খাতুন বালিকা স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আতাইকুলা থানার ভুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু ইউনুস প্রাং, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, ফাতেমা খাতুন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফসার আলী, শিক্ষক আশরাফুল আলম, খন্দকার আকতারুজ্জামান আখতার, ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম মজনু, মিজানুর রহমান মজনু প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর রাতে স্কুল ছাত্র রনিকে হত্যা করে তার ভ্যানগাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। হত্যার পর লাশটি সড়কের পাশে জঙ্গলে ফেলে রেখে যায়। ঐ ঘটনায় আশরাফুল ও আসাদুল নামের দুই ভাইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।