পাবনার নগরবাড়ি ঘাটের হারানো যৌবন ফিরিয়ে আনতে চান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের


বেড়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের মাঠে কাজ করার ঘোষনা দেয়ার পর থেকে পাবনা-২ আসন সহ সারাদেশে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান এমপিদের প্রচার প্রচারনায় ব্যস্তসময় পার করতে দেখা গেছে।

পাবনা-২ আসনে স্বাধীনতার পর থেকে আ.লীগ  ও বিএনপি সমান অবস্থানে রয়ে গেছে। তবে এবারের নির্বাচন হবে স্বাধীনতার অস্তিত্ব রক্ষার লড়াই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লড়াই তাই মনোনয়ন দেয়ার ব্যাপারে নেত্রী যেমন সঠিক ব্যক্তিতে চিন্হিত করবেন সেরকম ভাবে সাধারন ভোটার ও নেতা কর্মীরাও চাইবেন যোগ্য নেতার মুল্যায়ন করতে।

মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তীযোদ্ধা আব্দুল কাদের বলেন,পাবনা-২ আসনে আমিনপুর থানার ঢালারচর সহ কিছু দুর্গম এলাকা আছে যেসব এলাকার যোগাযোগব্যবস্থা ভালোনা এজন্য নানারকম ভাবে সন্ত্রাসী কার্যক্রম বাড়তি হচ্ছে আমার ইচ্ছা মনোনয়ন পেয়ে এসব দুর্গম এলাকাকে মানুষের বসবাসের যোগ্য হিসাবে গড়ে তুলবো। 

পাবনা-২ অাসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এই ছাত্রলীগনেতা আরো বলেন, একসময় এই নগরবাড়ি ঘাট থেকে অনেক টাকার রাজস্ব আদায় হতো, আমার আশা পুনরায় নগরবাড়ি ঘাটের হারানো যৌবন ফিরিয়ে আনা।

এই অবহেলিত এলাকায় চিকিৎসাসেবার মান অনেক কম ভালো চিকিৎসার জন্য বেড়া, সুজানগর কিংবা পাবনায় যেতে সব সময় গাড়ি না পাওয়ার জন্য রুগিদের নানা ভোগান্তি পোহাতে হয়।

তিনি আরো বলেন, কাজিরহাট থেকে নৌপথে যাতায়াতের জন্য নদী খননের ব্যবস্হা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেন তাহলে পাবনা-২ আসনকে মাদক,নিরক্ষরমুক্ত ডিজিটাল আসনে রুপান্তরিত করে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলা গড়ার স্বপ্ন  বাস্তবায়নে কাজ করে যাবো।