ঈশ্বরদীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত বাবু মিয়া (৫০) আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী শহরের পিয়ারপুর মহল্লা থেকে গ্রেফতার হয়।
এ সময় তার কাছে থাকা ৩০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

বাবু ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর মহল্লার মৃত মকবুল হোসেনের পুত্র।

সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, আটককৃত বাবু পিয়ারপুর এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যবসা করে আসছিল। আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী থানা পুলিশের এক অভিযানে বাবুকে ৩০ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়েছে।

তিনি আরো জানান ইতিপূর্বে তার নামে মাদকদ্রব্য আইনে ৬ টি মামলা রয়েছে। আজকের ঘটনায় আরো একটি নতুন মামলা দায়ের করা হবে।