পাবনা প্রতিনিধিঃ
ঈশ্বরদীর রুপপুরে সাংবাদিকদের উপর হামলা ও মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ভুমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি শিরহান শরীফ তমালের জামিনের আবেদনের শুনানী হয়নি।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: রেজাউল করিমের আদালতে তাকে হাজির না করেই তার আইনজীবী মো: আকরামুজ্জামান মামুন তার জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তমালের জামিনের আবেদনের শুনানীর ব্যাপারে কোন আদেশ দেননি।
পাবনার কোর্টের ইন্সপেক্টর মো: আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
