বিশ্বকে চমকে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- রেজাউল রহিম লাল


পাবনা প্রতিনিধিঃ
আজ শনিবার ২৭ জানুয়ারি পাবনার দোগাছী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল কলেজ এবং জাগরনী সংঘের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব রেজাউল রহিম লাল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বকে চমকে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সমৃদ্ধির এই যাত্রায় পিছিয়ে নাই বাংলার শিক্ষার্থীরা। লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা এখন অনেক ক্ষেত্রেই সাফলতার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করা, প্রযুক্তি বিষয়ক অর্জন করা, দেশ ও জাতি সম্পর্কে সচেতন হওয়া ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। টেকসই উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নাই।

এসময় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট খন্দকার জাহিদ রানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মোঃ মেনহাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্টু, ব্যবসায়ী আলতাব হোসেন খান সহ কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক মন্ডলী ও এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ।